ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা হত্যা করতে দ্বিধা করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আমরা এক দুঃসময় অতিক্রম করেছি, আরও একটি অন্ধকার সময় অতিক্রম করেছি। যারা বিরোধী মত পোষণ করতেন, যারা বিরোধী দল করতেন, তাদের বাঁচার অধিকার ছিল না, সুস্থভাবে জীবনযাপনের অধিকার ছিল না। বাড়িতে গিয়ে ঘুমানোর অধিকার ছিল না। কখন কে গুম, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যার শিকার হবেন, তার কোনো নিশ্চয়তা ছিল না।’
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎজীবনপুরে পুলিশের গুলিতে নিহত হারুনের পরিবারের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা হত্যা করতে দ্বিধা করতেন না। ১৭ বছর ধরে গুম-খুন চালিয়েছেন, তারই শিকার ফেনীর শহিদ হারুন।’
বিএনপির মহাসচিব রিজভী আরও বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। তারই অংশ হিসেবে ফেনীর শহিদ হারুনের পরিবারকে পাকা নতুন ঘর তৈরি করে দিয়েছেন।’
সময়ের আলো/জেডআই