ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির আওতায় সারাদেশে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে। জেলা ও মহানগর এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এসব কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ নির্দেশনা দিয়েছেন।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব ইউনিটকে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সময়ের আলো/এসএকে