১৪ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে যত ঘটনা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সময়ের স্রোতে একের পর এক অধ্যায় পেরিয়ে যায়, কিন্তু ইতিহাসে থেকে যায় কিছু ঘটনা, কিছু মানুষ আর কিছু স্মৃতি। অতীতের

2026-09-14T08:19:10+00:00
2026-09-14T08:19:10+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
১৪ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে যত ঘটনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ এএম 
প্রতীকী ছবি
সময়ের স্রোতে একের পর এক অধ্যায় পেরিয়ে যায়, কিন্তু ইতিহাসে থেকে যায় কিছু ঘটনা, কিছু মানুষ আর কিছু স্মৃতি। অতীতের সেই ঘটনাগুলোই কখনো আমাদের ভাবতে শেখায়, কখনো দেয় নতুন পথের সন্ধান। পৃথিবীর ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা যেমন ঘটেছে, তেমনি জন্ম নিয়েছেন বহু জ্ঞানী, গুণী ও বরেণ্য ব্যক্তি। আবার তাদের কেউ কেউ বিদায়ও নিয়েছেন ইতিহাসেরই কোনো এই দিনে। 

আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর। এই দিনটিও নানা ঐতিহাসিক ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও প্রয়াণ এবং গুরুত্বপূর্ণ নানা ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। চলুন, একনজরে জেনে নেওয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা ও স্মরণীয় ব্যক্তিদের কথা।

ঘটনাবলী

৭৮৬ - আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।

১৩৮৯ - ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।

১৮০৪ - আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।

১৮১২ - রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৮৬৭ - কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়।

১৯১৭ - রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯৪৯ - ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।

১৯৫৯ - প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ - অরগানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস (ওপেক) প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ - আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।

১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।

১৯৮৯ - এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০০০ - মাইক্রোসফট উইন্ডোজ এমই (ME) বাজারে ছাড়ে।

২০০৩ - ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

জন্ম

১৭৬৯ - আলেকজান্ডার ফন হুমবোলডট, জার্মানির খ্যাতনামা সমাজবিজ্ঞানী।

১৭৯১ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৬৪ - রবার্ট সীসিল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৭১ - ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতন্ত্রবাদী সাংবাদিক।

১৮৮৮ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।

১৯০৯ - সুবোধ ঘোষ, ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক।

১৯১৩ - জাকোব আর্বেঞ্জ, গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা।

১৯২০ - লরেন্স রবার্ট ক্লাইন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯২৮ - আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।

১৯৩৬ - ফরিদ মুরাদ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।


১৯৪১ - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার।

১৯৪৭ - স্যাম নিইল, আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।

১৯৫৬ - কোস্তাস কারামানলিসের, গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১তম প্রধানমন্ত্রী।

১৯৬৫ - দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।

১৯৮৫ - আয়া উয়েটো, জাপানি অভিনেত্রী ও গায়ক।

১৯৮৮ - কার্স্টেন হাগলুন্ড, আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা।


মৃত্যু

১৩২১ - দান্তে আলিগিয়েরি, ইতালিয় কবি।

১৬৩৮ - জন হার্ভার্ড, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।

১৭১২ - জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।

১৮৫১ - জেমস ফেনিমরে কুপার, আমেরিকান সৈন্য ও লেখক।

১৯০১ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।

১৯১৬ - হোসে এচেগারাই, নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।

১৯২৭ - ইসাডোরা ডানকান, খ্যাতনামা মার্কিন নৃত্যশিল্পী।

১৯৪০ - নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী, খ্যাতনামা সেতারবাদক।

১৯৭০ - রুডলফ করেনাপ, জার্মান দার্শনিক।

১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।

১৯৭৪ - ওয়ারেন হুল, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৭৫ -নরেন্দ্রনাথ মিত্র, বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্পলেখক।

১৯৭৯ - নূর মোহাম্মদ তারাকি, আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও তৃতীয় প্রেসিডেন্ট।

১৯৮২ - বাসির গামায়েল, লেবাননের রাষ্ট্রপতি।

১৯৮৪ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী।

২০০৫ - ভ্লাদিমির ভল্কঅফ, ফরাসি লেখক।

২০১২ - ডন বিননি, নিউজিল্যান্ড চিত্রশিল্পী।

২০২০ - বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।

২০২০ - বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেতা ও সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বাহার ইন্তেকাল করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ১৪ সেপ্টেম্বর  ইতিহাস  এই দিনে  যত ঘটনা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: