ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

2026-09-14T13:30:24+00:00
2026-09-14T13:33:05+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১:৩৩ পিএম
ছবিটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ছাত্রদল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সংগঠনটি ডাকসু সংগ্রহশালা থেকে দ্রুত সময়ে ওই ছবি অপসারণের দাবি জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জিন্নাহর ছবি না সরালে ১৯৪৮ সালের মতো আবারও প্রগতিশীল ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হঁশিয়ারি দিয়েছে এই ছাত্র সংগঠন।

বিবৃতিতে বলা হয়, ছাত্র শিবির নিয়ন্ত্রিত ডাকসু পরিষদ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে একাত্তরের পরাজিত শক্তির প্রতি তাদের প্রচ্ছন্ন অনুরাগ ও পাকিস্তান প্রেম প্রকাশ করেছে।


বিবৃতিতে আরও বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার ঘোষণায় বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়। এর মধ্য দিয়ে গড়ে ওঠা রক্তক্ষয়ী ভাষা আন্দোলন রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা বলেও উল্লেখ করে ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অবিলম্বে ডাকসু সংগ্রহশালা থেকে বাংলা ভাষার বিরোধিতাকারী মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ করতে হবে। ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঐতিহাসিক স্মারক ও চেতনাকে বিকৃত করার সব অপপ্রয়াস রুখে দেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ডাকসু সংগ্রহশালা  ছাত্রদল  মুহাম্মদ আলী জিন্নাহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: