দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করা গেলে আগামী চার বছরে দেশের রেমিট্যান্স তিনগুণ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন

2026-09-14T14:30:49+00:00
2026-09-14T14:32:05+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ২:৩২ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি : সংগৃহীত
দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করা গেলে আগামী চার বছরে দেশের রেমিট্যান্স তিনগুণ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ ফেয়ারে ‘হিউম্যান ক্যাপিটাল ৪.০’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। প্রযুক্তিগত ও শিক্ষাগত উদ্ভাবনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের বিষয়টি নিয়ে আয়োজিত এ সেশনে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।

জোনায়েদ সাকি বলেন, সরকারের জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার বড় চ্যালেঞ্জ। আগের সময়ে কাজ হলেও সেগুলোর অনেকটাই ফাঁপা ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছ ছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়ন বা শিক্ষা প্রযুক্তি উপযোগী ও কর্মোপযোগী সহসাই করে ফেলা যাবে তা নয়। এর জন্য কাঠামোগত সংস্কার দরকার হবে।’

সরকার দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের পরিকল্পনা রয়েছে।


তিনি আরও বলেন, একাডেমিয়া, ব্যবসা খাত ও সরকারকে সমন্বিতভাবে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কর্মসূচি নিতে হবে। একই সঙ্গে মাতৃভাষায় শিক্ষা, শিক্ষা গবেষণা এবং মৌলিক গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হেড অব এইচআর দুরদানা কবির বলেন, ‘পাঠ্যক্রম বা কারিকুলাম বর্তমান সময় অনুযায়ী কর্মোপযোগী করতে হবে।’ শিক্ষা প্রতিষ্ঠান ও করপোরেট খাতের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দক্ষ  জনবল  রেমিট্যান্স  তিনগুণ  জোনায়েদ সাকি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: