এবার ডাকসুতে সাঁটানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি

ঢাবি সংবাদদাতা

শিক্ষা

এবার ডাকসুতে সাঁটানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি

2026-09-14T17:24:37+00:00
2026-09-14T17:24:45+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এবার ডাকসুতে সাঁটানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৫:২৪ পিএম
ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছে ছাত্র ফেডারেশন। ছবি : সংগৃহীত
এবার ডাকসুতে সাঁটানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের পর একই স্থানে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছে ছাত্র ফেডারেশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে ছবিটি টাঙান। ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা করার দৃশ্যের ছবিটি জিন্নাহর ছবির ঠিক ওপরে লাগানো হয়।

এর আগে রোববার সংস্কারকাজ শেষে ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত সংগ্রহশালাটি পুনরায় উদ্বোধন করা হয়। সেখানে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার জিন্নাহর ছবি, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত জিন্নাহর ছবি-সম্বলিত ডন পত্রিকার একটি সংবাদ প্রদর্শন করা হয়।


সোমবার দুপুর আড়াইটার দিকে সংগ্রহশালায় গিয়ে এসব ছবির তিনটি ছিঁড়ে প্রতিবাদ জানান ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম-নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   ডাকসু  সাঁটানো  গোলাম আযম  জুতাপেটা  ছবি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: