দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে)

2026-09-15T12:18:51+00:00
2026-09-15T12:20:04+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:২০ পিএম
আজ কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। ছবি : সংগৃহীত
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব সাজার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

 
মামলার সূত্রে জানা গেছে, আসামি সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও স্বামী এসকে সুরের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী জারী করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। 

এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

তারপর ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এবং বিচার চলাকালে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সবশেষে আজ এ রায় দেন আদালত।

সময়ের আলো/মহু
  বিষয়:   দুর্নীতি  এস কে সুর  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: