স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার : ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার

2026-09-15T13:17:16+00:00
2026-09-15T13:17:16+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার : ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম 
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। ভোটের তারিখ ঘোষণার বিষয়েও সরকার কিছু জানে না বলে তিনি উল্লেখ করেন।

তবে সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।


ইসি সূত্রের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর হতে পারে। চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্থানীয় সরকার নির্বাচন  চূড়ান্ত সিদ্ধান্ত  বৃহস্পতিবার  ইসি  আনোয়ারুল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: