২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

নতুন বছর শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে,

2026-09-15T21:23:02+00:00
2026-09-15T21:23:02+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
নতুন বছর শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা এসে দাঁড়িয়েছে শেষ পাঁচ চন্দ্রমাসে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরু এক দিন পিছিয়ে যেতে পারে। ইসলামি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখে কিছুটা পার্থক্য হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। সাধারণত ইসলামি বছর ৩৫৪ দিনের হওয়ায় প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের মধ্যে বছরের সব ঋতুতেই রমজান পালনের সুযোগ পান মুসলমানরা।


চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ মার্চ, বুধবার। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

পবিত্র রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম পবিত্র সময়। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।

রমজান মাসজুড়ে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ২০২৭ সাল  রমজান  জ্যোতির্বিজ্ঞানী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: