নামাজের মাঝখানে বসতে ভুলে গেলে করণীয়

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

নামাজে দ্বিতীয় রাকাতের সেজদা শেষে বসা ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট জোহর, আসর, এশার নামাজসহ তিন রাকাত বিশিষ্ট মাগরিব ও বিতরের

2026-11-07T07:19:43+00:00
2026-11-07T07:19:43+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
ইসলাম
নামাজের মাঝখানে বসতে ভুলে গেলে করণীয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:১৯ এএম 
ছবি : সংগৃহীত
নামাজে দ্বিতীয় রাকাতের সেজদা শেষে বসা ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট জোহর, আসর, এশার নামাজসহ তিন রাকাত বিশিষ্ট মাগরিব ও বিতরের নামাজে দ্বিতীয় রাকাত শেষে বসতে হয়। তারপর উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজ সমাপ্ত করতে হয়।

কোনো ব্যক্তি যদি দ্বিতীয় রাকাতে না বসে ভুলে দাঁড়িয়ে যায়, তা হলে নামাজ শেষ করার আগে সাহু সেজদা দিতে হবে।

হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন।

যখন তাঁর নামাজ সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুটি সেজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন (বুখারি : ১২২৪)।

হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জোহরের দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাতের পর তিনি বসলেন না। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সেজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন। (বুখারি : ১২২৫)

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   নামাজ  রাকাত  সেজদা  ওয়াজিব  জোহর  আসর  এশা  মাগরিব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: