রুকুতে এক তসবিহ পেলে রাকাত গণনা হবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

কোনো মাসবুক যদি ইমামকে রুকুতে পায়, অতঃপর তিনি ইমামের সঙ্গে মাত্র একবার রুকুর তসবিহ পড়তে পেরেছেন, দ্বিতীয় তসবিহ শেষ করার

2026-11-07T07:16:59+00:00
2026-11-07T07:16:59+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
ইসলাম
রুকুতে এক তসবিহ পেলে রাকাত গণনা হবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:১৬ এএম 
ছবি : সংগৃহীত
কোনো মাসবুক যদি ইমামকে রুকুতে পায়, অতঃপর তিনি ইমামের সঙ্গে মাত্র একবার রুকুর তসবিহ পড়তে পেরেছেন, দ্বিতীয় তসবিহ শেষ করার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তা হলে মাসবুকের নামাজের হুকুম কী? রুকুতে ইমাম সাহেবের সঙ্গে একবার তসবিহ পড়তে পারলে কি সেটা রাকাত হিসেবে গণনা করা হবে?
আবদুল মজিদ, গাজীপুর

উত্তর : ইমামকে স্বল্প সময়ের জন্য রুকুতে পেলেই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হয়। ইমামের সঙ্গে রুকুর তসবিহ পড়া জরুরি নয়; তবে এ ক্ষেত্রে তাকে রুকু অবস্থায় পাওয়ার পর ইমাম উঠে গেলেও সে একবার তসবিহ পড়ে উঠবে। কেননা রুকুতে এক তসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব। সুতরাং প্রশ্নকৃত ব্যক্তি ওই রাকাত পেয়েছেন এবং তার নামাজ সহিহভাবেই আদায় হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলতেন ‘যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেয়ে ইমাম রুকু থেকে মাথা উঠানোর পূর্বে রুকুতে শামিল হলো সে ওই রাকাত পেয়ে গেল।’ (ফাতাওয়া হিন্দিয়া : ১/১২০; মুসান্নাফ আবদুর রাজ্জাক : ২/২৭৯; রদ্দুল মুহতার : ২/৬১)

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ইমাম  সময়  রুকু  রাকাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: