প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ৪:৪৪ পিএম
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। ছবি : সংগৃহীত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি বলেছেন, প্রযুক্তির অপব্যবহার মানুষের সম্মান, অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করতে পারে।
গত শুক্রবার (৯ অক্টোবর) মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন তিনি। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুতবে শায়খ সুদাইস বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এগুলো প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর কাজে লাগানো উচিত।
এ সময় কোনো খবর, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। যাচাই ছাড়াই তথ্য প্রচার করলে গুজব ছড়াতে পারে, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
সময়ের আলো/এমকে