ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন

2026-09-15T23:31:16+00:00
2026-09-15T23:31:16+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচ সদস্যের কমিটি করেছি। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

হাসপাতালটির পক্ষ থেকে সেই সময় অগ্নিকাণ্ড বা পদদলিত হয়ে কেউ মারা যায়নি বলে দাবি করা হয়। ঘটনার দিন রাত ১টার দিকে বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির সরকার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যাওয়ার প্রমাণ তারা পাননি। মৃতের তালিকায় থাকা একজন এখনো জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন। বাকি চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।


অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রোগী ও স্বজনদের দৌড়াদৌড়ির সময় সিঁড়িতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাদের স্বজনরা। ওই দুজন হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী কুলসুম আক্তার (৩৫) এবং ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের শাহাজাহান মনির (৪৫)।

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলার ছাদে অবস্থিত ১১ নং লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ মেডিকেল কলেজ  মমেক  আগুন  তদন্ত  কমিটি  সময়ের আলো  ময়মনসিংহ  মেডিকেল কলেজ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: