ওয়াশিংটনকে যুদ্ধ প্রস্তুতি বন্ধ করতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মহাকাশের কক্ষপথে যুক্তরাষ্ট্রের প্রথমবার অস্ত্র মোতায়েনের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত

2026-09-16T04:16:55+00:00
2026-09-16T04:16:55+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনকে যুদ্ধ প্রস্তুতি বন্ধ করতে বলল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ এএম 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোও জিয়াকুন। ছবি: রয়টার্স
মহাকাশের কক্ষপথে যুক্তরাষ্ট্রের প্রথমবার অস্ত্র মোতায়েনের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই আহ্বান জানান। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এর আগে গত সোমবার মার্কিন স্পেস ফোর্স প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, শত্রুপক্ষের সম্ভাব্য বৈরী কর্মকাণ্ড থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতে মহাকাশে কক্ষপথ নিয়ন্ত্রণকারী অস্ত্র মোতায়েন করা হয়েছে।

মার্কিন এই পদক্ষেপের কড়া বিরোধিতা করে গুও জিয়াকুন বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে মহাকাশে তাদের সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুদ্ধের প্রস্তুতি বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ তিনি মহাকাশকে অস্ত্রসজ্জিত করা, একে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করা এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার বিরুদ্ধে সতর্ক করেন।

মার্কিন স্পেস ফোর্স তাদের ঘোষণায় চীন ও রাশিয়াকে মূল হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে বেইজিং ও মস্কো মহাকাশে শত্রুপক্ষের স্যাটেলাইট অকেজো করা এবং যোগাযোগের নিয়ন্ত্রণ নেওয়ার প্রযুক্তি তৈরি করছে। 


১৯৬৭ সালের আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুযায়ী কক্ষপথে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ হলেও সাম্প্রতিক বছরগুলোতে পরাশক্তিগুলো সামরিক যোগাযোগ ও নজরদারি জোরদারে মহাকাশভিত্তিক প্রযুক্তি প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   ওয়াশিংটন  যুদ্ধ প্রস্তুতি  বন্ধ  চীন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: