দ্রুত সেবা দিতে রংপুরে ‘কুইক রেসপন্স টিম’ কাজ করবে

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং দ্রুত সেবা দিতে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত

2026-09-16T08:03:29+00:00
2026-09-16T08:03:29+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দ্রুত সেবা দিতে রংপুরে ‘কুইক রেসপন্স টিম’ কাজ করবে
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ এএম 
দ্রুত সেবা দিতে রংপুরে ‘কুইক রেসপন্স টিম’ কাজ করবে। ছবি : সঙগৃহীত
রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং দ্রুত সেবা দিতে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি রংপুর জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের হলরুমে বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এসব টিম। সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে।


সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে-কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।

বিশেষ সভায় পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ সভাপতিত্ব করেন। সভায় রংপুর জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক সহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারগণ।

সময়ের আলো/জোই
  বিষয়:   দ্রুত সেবা  রংপুর  কুইক রেসপন্স টিম  কাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: