নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের ১৩টি সিটি কর্পোরেশনে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে

2026-09-16T15:06:10+00:00
2026-09-16T15:06:10+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। ছবি : সংগৃহীত
দেশের ১৩টি সিটি কর্পোরেশনে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে জানানো হয়, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি কর্পোরেশনের অনুকূলে আবর্তক অনুদান খাতে মোট ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।


এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ কোটি, বগুড়া সিটি কর্পোরেশন ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি কর্পোরেশন ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে।

অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি কর্পোরেশন ৩২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সংগতি সাধন করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।

এছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বাসস

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নগরবাসী  প্রাথমিক স্বাস্থ্যসেবা  ১৩ সিটি কর্পোরেশন  বরাদ্দ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: