মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত

2026-09-16T19:39:35+00:00
2026-09-16T19:39:35+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ধিত সময় অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এলএলবি ১ম পর্ব (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬) এবং এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৫-২৬) কোর্সে আগ্রহী প্রার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এই ফি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষকে ২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে।


কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি বাবদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে আবেদনকারীপ্রতি ৮৫০ টাকা হারে নির্ধারিত ফি ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কলেজকে লগইন করে ‘Application Payment Info (Masters Prof.)’ অপশনে গিয়ে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পরে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৯ অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মাস্টার্স ভর্তি  আবেদন  সময় বাড়াল  জাতীয় বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: