ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় তদন্তকারী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও করণীয় নিয়ে বিচারপতি মো. আজিজুল হকের লেখা ‘তদন্তকারী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের করণীয়’ বইয়ের একাদশ সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সেল বুক হাউজ।
ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত, আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে।
ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়ায় তদন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। তদন্তের সময় আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ, তথ্য-প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।
বিচারপতি মো. আজিজুল হক তার বিচারিক অভিজ্ঞতার আলোকে বইটিতে তদন্তকারী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এবং করণীয় বিষয়ে আইনি দিকনির্দেশনা তুলে ধরেছেন।
ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী, বিচারক, ম্যাজিস্ট্রেট, তদন্তকারী কর্মকর্তা এবং আইন শিক্ষার্থী ও গবেষকদের জন্য বইটি একটি সহায়ক রেফারেন্স হিসেবে ভূমিকা রাখতে পারে।
ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সুষ্ঠু তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সময়ের আলো/ইউএমএইচ