চাকরিপ্রার্থীদের জন্য চলতি সপ্তাহে সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৭, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আনসার, টেলিটক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ চলছে। এসব নিয়োগের আবেদন শেষ হবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।
চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ ১০টি নিয়োগ বিজ্ঞপ্তি বড় সরকারি নিয়োগ আগে রেখে ধারাবাহিকভাবে দেওয়া হলো।
১. প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ
আবেদনের সময়সীমা : ৬ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত
২.বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে নিয়োগ
আবেদনের সময়সীমা : ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত
৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদে ৩৭ জন নিয়োগ
আবেদনের সময়সীমা : ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত
৪. ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
আবেদনের সময়সীমা : ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি
আবেদনের সময়সীমা : ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত
৬. বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ
আবেদনের সময়সীমা : ৪ অক্টোবর ২০২৬, বেলা ২টা পর্যন্ত
৭. প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ পদে ৮ জনের চাকরি
আবেদনের সময়সীমা : ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত
৮. টেলিটকে ২ পদে চাকরি
আবেদনের সময়সীমা : ১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত
৯. বাংলাদেশ আনসারে উপসহকারী প্রকৌশলী নিয়োগ
আবেদনের সময়সীমা : ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত
১০. সোনালী ব্যাংকে চিফ সিকিউরিটি অফিসার নিয়োগ
আবেদনের সময়সীমা : ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
প্রতিটি নিয়োগের বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে