মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা আবারও বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ভিসা আবারও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের

2026-09-17T09:04:07+00:00
2026-09-17T09:04:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা আবারও বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ এএম 
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ভিসা আবারও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দেওয়া হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগের চুক্তিগুলোর অধীনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।

পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। একই সঙ্গে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনায় দণ্ডিত বন্দিদের পরিবারের সদস্যদের ভাতা দেওয়াও অব্যাহত রেখেছে তারা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার না করা এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে পিএলও সদস্য ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বহাল রাখা হবে।

এদিকে, ভিসা বাতিলের পরও আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব থাকবে। জাতিসংঘে আগে থেকেই অনুমোদিত ও স্বীকৃত ফিলিস্তিনি কূটনীতিকেরা সেখানে অংশ নেবেন। গত বছর মাহমুদ আব্বাস ভিডিও বার্তার মাধ্যমে অধিবেশনে যুক্ত হয়েছিলেন।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল আন্তর্জাতিকভাবে সমালোচনা ও বিচ্ছিন্নতার মুখে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

একই সময়ে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আফগানিস্তান, ইরাক ও গাজায় কথিত অপরাধের জন্য মার্কিন ও ইসরায়েলি সেনাদের অন্যায্যভাবে বিচারের আওতায় আনার চেষ্টা করছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— কোনোটিই এই আন্তর্জাতিক আদালতের সদস্য নয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  ফিলিস্তিন  মাহমুদ আব্বাস  ভিসা নিষেধাজ্ঞা  জাতিসংঘ  জাতিসংঘ সাধারণ পরিষদ  ইসরায়েল  গাজা যুদ্ধ  ফিলিস্তিনি কর্তৃপক্ষ  পিএলও  আন্তর্জাতিক অপরাধ আদালত   


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: