সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মৃত্যুর বিষয়টি এ গায়িকা নিজেই জানিয়েছেন।
স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ সালমার বাবা ফজলুল হকের আকস্মিক এ বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায়, কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন এ গায়িকা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পায় তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল।
সময়ের আলো/কেএইচও