৫ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হাসির ঝলক ও মজার সব কৌতুকে একসময় টেলিভিশন মাতিয়ে রেখেছিল ‘মীরাক্কেল’। দীর্ঘ ৫ বছরের বিরতির পর আবারও ফিরছে জনপ্রিয় এই

2026-11-12T19:16:48+00:00
2026-11-12T19:17:48+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
৫ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৭:১৭ পিএম
‘মীরাক্কেল ১১’-এর অডিশন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছবি : সংগৃহীত
হাসির ঝলক ও মজার সব কৌতুকে একসময় টেলিভিশন মাতিয়ে রেখেছিল ‘মীরাক্কেল’। দীর্ঘ ৫ বছরের বিরতির পর আবারও ফিরছে জনপ্রিয় এই রিয়ালিটি শো। ‘মীরাক্কেল ১১’-এর অডিশন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে, এবারের আসরে থাকছে বেশ কিছু পরিবর্তন।

পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ নিজের মুখে বলা জোকস ভিডিও করে পাঠিয়ে অডিশনে অংশগ্রহণ করতে পারে। জোকসের ভিডিও জমা পড়ার পর শুরু হবে বাছাইপর্ব। তারপর হবে মূলপর্বের লড়াই। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন পর্বের সম্প্রচার শুরু হতে পারে।


জানুয়ারির শেষের দিকেই শুটিং শুরুর সম্ভবনা রয়েছে। তবে, পুরো বিষয়টাই যোগ্য প্রতিযোগী চূড়ান্ত হওয়ার উপর নির্ভর করছে। বিচারকের আসনে কারা থাকছেন, সেটাও এখনো চূড়ান্ত হয়নি।

২০২১ সালে শেষ বার ‘মীরাক্কেল’-এর সম্প্রচার শুরু হয়েছিল। মাঝে ৫ বছরের দীর্ঘ বিরতি। তাই ‘মীরাক্কেল’-এর নতুন সিজনের ঘোষণা নিঃসন্দেহে দর্শকের কাছে অপ্রত্যাশিত।

সাম্প্রতিক সময়ে ‘সেন্সরশিপ’ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নানাবিধ বিধিনিষেধ রয়েছে। তাই কৌতুক শোয়ের ক্ষেত্রে অনেকটাই সাবধানী হতে হবে টিম ‘মীরাক্কেল’কে।

সময়ের আলো/মহু

  বিষয়:   মীরাক্কেল  রিয়ালিটি শো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: