পালিয়ে বিয়ের পর যে পরিস্থিতিতে পড়েছিলেন বাপ্পারাজ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। সিনেমায় বারবার ভালোবাসার মানুষকে হারানো নায়ককে বাস্তব জীবনেও প্রিয় মানুষকে

2026-11-12T13:42:44+00:00
2026-11-12T14:32:25+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
পালিয়ে বিয়ের পর যে পরিস্থিতিতে পড়েছিলেন বাপ্পারাজ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ২:৩২ পিএম
অভিনেতা বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। সিনেমায় বারবার ভালোবাসার মানুষকে হারানো নায়ককে বাস্তব জীবনেও প্রিয় মানুষকে পেতে কম লড়াই করতে হয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করে একসময় প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এই অভিনেতা। পরে প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায় আশ্রয় নিয়ে কাজী ডেকে বিয়ে করেন তারা।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ের গল্প তুলে ধরেছেন বাপ্পারাজ। তিনি জানান, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চেয়েছিলেন। কিন্তু পরিবার থেকে বাধা আসায় শেষ পর্যন্ত পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।

বাপ্পারাজের ভাষ্য, প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তারা আশ্রয় নেন সোহেল চৌধুরী ও দিতির বাসায়। সেখানেই কাজী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুজন।

সেই ঘটনার স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’


অর্থাৎ, বিয়ের পরপরই বাবার পাঠানো লোকজনের মাধ্যমে পরিবারের কাছে ফিরে যেতে হয় তাদের। পরে দুই পক্ষের আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের অভিনয় দিয়েও ঢালিউডে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’ ও ‘পাগলীর প্রেম’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিশেষ করে ব্যর্থ প্রেমিকের চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পর্দার সেই ব্যর্থ প্রেমিকের বিপরীতে বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে পরিবারের বাধা পেরিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। বর্তমানে দুই মেয়ের বাবা বাপ্পারাজ। তার দুই মেয়েই বিবাহিত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিয়ে  বাপ্পারাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: