ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৪৬ জনকে গ্রেফতার করেছে।

2026-09-17T10:59:47+00:00
2026-09-17T10:59:47+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৪৬ জনকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৬১টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ বিরোধী নিয়মিত এই অভিযানে পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে অংশ নেয়; যার মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ১৫২ জন এবং ওয়ারী বিভাগ ৮৬ জনকে গ্রেফতার করে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, গুলশান বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা। উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ফেনসিডিল।


এ ছাড়া অপরাধীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অপহৃত বা আটকে রাখা তিন জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ডিএমপি  ২৪ ঘণ্টার অভিযান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: