বিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হল বহিষ্কৃত যুবদল নেতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে রাজু আহমেদ (৩২) নামে যুবদলের এক বহিষ্কৃত নেতাকে ঘুমন্ত অবস্থায় পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে

2026-09-17T11:34:02+00:00
2026-09-17T11:34:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হল বহিষ্কৃত যুবদল নেতার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম 
রাজু আহমেদ। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে রাজু আহমেদ (৩২) নামে যুবদলের এক বহিষ্কৃত নেতাকে ঘুমন্ত অবস্থায় পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের প্রফেসরপাড়ার ফিসারিজ অফিস এলাকার একটি পুকুরপাড়ের পাহারা ঘর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়েছিল বলে স্থানীয়রা জানান।

গুরুতর আহত রাজু আহমেদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম।

রাজু আহমেদ বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে। তিনি জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর পৌরশাখার সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজু আহমেদ পৌরশহরের ফিসারিজ অফিস এলাকায় ইজারাকৃত একটি পুকুরের পাহারা ঘরে অবস্থান করছিলেন। রাত আড়াইটার দিকে তার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে পাহারা ঘরের মেঝেতে পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়েছিল বলে স্থানীয়রা জানান।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিরামপুর থানার এসআই সাজিদুল ইসলাম বলেন, রাজু আহমেদ নামের এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে আহত করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো আহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

উল্লেখ্য, নৈতিক শৃস্খলনজনিত অপরাধে (নারী ধর্ষণের অভিযোগ) জড়িত থাকার অভিযোগে গত বছরের ২২ অক্টোবর রাজু আহমেদকে জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর পৌরশাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিরামপুর  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  পেটের নাড়িভুঁড়ি  বহিষ্কৃত  যুবদল নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: