১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বৃহস্পতিবার (১৭

2026-09-17T14:00:28+00:00
2026-09-17T14:01:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ২:০১ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে জন-আকাঙ্ক্ষা হরণ না করে সরকারকে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে। অতীত সরকারের মতো সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকার হরণ করা হলে তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে আলোচনা করে সমস্যার সমাধানের কোনো পথ বিরোধী দল দেখছে না দাবি করে তিনি বলেন, এ কারণে বিরোধী দল রাজপথের কর্মসূচি বেছে নিয়েছে।


সময় থাকতে সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এখন দাবি মেনে না নিলে পরে সময় শেষ হয়ে গেলে কিছু করার থাকবে না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ১১ দল  শান্তিপূর্ণ কর্মসূচি  জামায়াতে ইসলামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: