জামালপুরের বকশীগঞ্জে সবুজ আলম (১৭) নামে তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন। তিনি মাদকের জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। বৃহস্পতিবার সকালে নিজঘরে ছটফট করতে করতে তিনি মারা যান। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে সবুজ আলমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, তরুণের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এনএন