গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা পর সচল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাড়ে ৩ ঘণ্টা আটকা পড়েন শত-শত যাত্রী। এতে জামালপুর, সরিষাবাড়ী ও

2026-09-15T18:48:06+00:00
2026-09-15T18:48:06+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা পর সচল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা পর সচল। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাড়ে ৩ ঘণ্টা আটকা পড়েন শত-শত যাত্রী। এতে জামালপুর, সরিষাবাড়ী ও তারাকান্দাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরের সরিষাবাড়ী হয়ে তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। নির্ধারিত যাত্রাবিরতি শেষে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি আর চলতে পারেনি।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনের কয়েক শত যাত্রী শ্রীপুর স্টেশনে আটকা পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করতে না পেরে অনেক যাত্রী বিকল্প পরিবহনে সড়কপথে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে জামালপুর, সরিষাবাড়ী ও তারাকান্দাগামী অনেক যাত্রী ট্রেনেই অপেক্ষা করতে থাকেন।

ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে অগ্নিবীণা এক্সপ্রেসে ওঠা যাত্রী মুসতামিম বলেন, আমি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছি। দুপুর ২টার দিকে শ্রীপুর স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। কখন ট্রেন চলবে, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি।

সরিষাবাড়ীগামী আরেক যাত্রী হায়দার আলী বলেন, দীর্ঘ সময় ধরে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। পরিবারের সদস্যরা গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় আছেন। ট্রেন কখন ছাড়বে, সে বিষয়ে নিশ্চিত না হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম আহমেদ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। নির্ধারিত যাত্রাবিরতি শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আর ট্রেনটি চালানো সম্ভব হয়নি।


তিনি আরও জানান, বিকল ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে সরিয়ে রাখা হয়। ফলে ১ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল। অগ্নিবীণা এক্সপ্রেসের কিছু যাত্রী ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। অন্যরা সড়কপথে চলে যান এবং অনেকে স্টেশনেই অপেক্ষা করতে থাকেন।

স্টেশন মাস্টার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ইঞ্জিন এসে পৌঁছালে ট্রেনটি পুনরায় চালু করে জামালপুরের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে কয়েক ঘণ্টা শ্রীপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে হলেও রেলপথের অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  ট্রেন  ট্রেন বিকল  সচল ট্রেন চলাচল  সময়ের আলো  শ্রীপুর  রেলস্টেশন  অগ্নিবীণা এক্সপ্রেস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: