হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার

2026-09-15T17:11:43+00:00
2026-09-15T17:11:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি সিএনজি (চট্টগ্রাম থ- ১২-৪৪৭০) হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। হাটহাজারী অতিক্রম করার সময় ইঞ্জিন ওভার হিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এসময় দ্রুত সিএনজি থেকে চালকসহ যাত্রীরা নেমে যেতে সক্ষম হন। পরে সম্পূর্ণ সিএনজিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সিএনজিচালিত অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়। 


ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. আলমগীর বলেন, হাটহাজারী থেকে যাত্রী নিয়ে হাটহাজারী আসা মাত্র গাড়িতে আগুন ধরে যায়। আমি এবং যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে রক্ষা পাই। সিএনজি চালিয়ে আমার পরিবারের ভরণ-পোষণ করতাম। এখন আমার রুজি-রোজগারের গাড়িটি পুড়ে গেছে। কিভাবে জীবিকা নির্বাহ করব কিছুই মাথায় আসছে না।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   হাটহাজারীতে চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: