হামজাদের পথ ধরে জাতীয় দলে ফারহান, জিদান ও ইতোফুসা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপের মূল স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ ও সুকি ইতোফুসা। হামজা

2026-09-18T15:37:06+00:00
2026-09-18T15:37:06+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
হামজাদের পথ ধরে জাতীয় দলে ফারহান, জিদান ও ইতোফুসা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম 
ফারহান, জিদান ও ইতোফুসা। ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপের মূল স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ ও সুকি ইতোফুসা। হামজা চৌধুরীদের আগমনের পর বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনের জোয়ার বইছে, তারই নতুন সংযোজন এই তিন প্রতিভাবান তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ ফারহান বেড়ে উঠেছেন ফুলহাম একাডেমিতে। ১৯ বছর বয়সী এই ক্ষিপ্র উইঙ্গার গত কয়েক মৌসুম ধরে ফুলহামের যুব দলকে মাতানোর পর কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রাক্-মৌসুমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি নরউইচ সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে ফুলহামের সিনিয়র দলেও অভিষেক হয়েছে ফারহানের। বর্তমানে ধারে বোরহাম ইউনাইটেডে খেলা এই উইঙ্গার রয়েছেন দুর্দান্ত ছন্দে।

ছয় ফুট চার ইঞ্চির দীর্ঘকায় রক্ষণদেয়াল ১৮ বছর বয়সী সেন্টারব্যাক জিদান ইউসুফ। বাংলাদেশি বাবা ও মেক্সিকান মায়ের এই সন্তান ইতিমধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ইংলিশ ক্লাব ‘ওয়ালটন অ্যান্ড হারশাম’-এ। একই সঙ্গে ক্লাবটির মূল দল ও অনূর্ধ্ব-১৮ দলের রক্ষণ সামলাচ্ছেন তিনি। যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন পাসপোর্টের মালিক এই তরুণ প্রতিভার মূল শক্তি তার উচ্চতা, দৈহিক শক্তি ও আগ্রাসী ডিফেন্ডিং। যার প্রমাণ তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে এএফসি এশিয়ান কাপে দিয়েছেন।

তবে শুধু প্রবাসেই নয়, বাংলাদেশের ফুটবলে যুক্ত হয়েছে এক জাপানি ছোঁয়াও। ২২ বছর বয়সী জাপানি বংশোদ্ভূত উইঙ্গার সুকি ইতোফুসা গ্রহণ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই তারকা সম্প্রতি যোগ দিয়েছেন ঘরোয়া ফুটবলের পরিচিত ক্লাব ফোর্টিস এফসিতে। এর মধ্যেই ডাক পেয়ে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডেও।


জিদান, ফারহান আর ইতোফুসা—এই তিন উদীয়মান তারা কি পারবে বাংলাদেশের ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। কারণ আসিয়ান কাপ শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বরই।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ফুটবল  প্রবাসী  ফুটবলার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: