রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রমনা

2026-09-18T16:05:17+00:00
2026-09-18T16:06:33+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৪:০৬ পিএম
ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর  রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রমনা এনএসআই হেডকোয়ার্টাসের গেইটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে  পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।  যার বয়স হবে আনুমানিক (৬৫) বছর। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 


এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাজধানী  ফুটপাত  অজ্ঞাত  ব্যক্তি  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: