নতুন নামে মমতার দল, প্রতীক ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন নামে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নাম ও প্রতীক নিয়ে বিরোধের মধ্যে মমতা শিবিরকে ‘মমতা

2026-09-18T17:20:26+00:00
2026-09-18T17:20:52+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নতুন নামে মমতার দল, প্রতীক ফুটবলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৫:২০ পিএম
ছবি : সংগৃহীত
নতুন নামে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নাম ও প্রতীক নিয়ে বিরোধের মধ্যে মমতা শিবিরকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবলার’ প্রতীক দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর নাম হয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, তাদের প্রতীক ‘খাম’।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীক নিয়ে লড়তে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত জানায় কমিশন।

এর আগে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক অন্তর্বর্তীভাবে ফ্রিজ করে কমিশন। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না।

মমতা শিবিরের পক্ষ থেকে বিকল্প নাম হিসেবে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ ও ‘তৃণমূল মমতা কংগ্রেস’ প্রস্তাব করা হয়েছিল। প্রতীক হিসেবে চাওয়া হয়েছিল ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট ব্যাট।


অন্যদিকে ঋতব্রত শিবিরের পছন্দের তালিকায় ছিল ‘ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস’, ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস’ ও ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। প্রতীক হিসেবে তারা চেয়েছিল খাম, টর্চ ও ব্ল্যাকবোর্ড।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মমতা  দল  প্রতীক  ফুটবলার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: