জুমার নামাজের পরই মালিবাগে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মালিবাগে জুমার নামাজের পর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাহিদ

2026-09-18T19:07:27+00:00
2026-09-18T19:08:49+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুমার নামাজের পরই মালিবাগে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৭:০৮ পিএম
মালিবাগে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
রাজধানীর মালিবাগে জুমার নামাজের পর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাহিদ হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।


জাহিদ হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।’

এর আগে, গত মঙ্গলবার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন রাত ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের ফটকের কাছে ২টি এবং এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিন দুপুরে হাইকোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

সময়ের আলো/মহু

  বিষয়:   মালিবাগ  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: