২৮ বছর পর বাবার ঋণ শোধে পাওনাদারকে খুঁজছেন ছেলে

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাবার রেখে যাওয়া ঋণ শোধ করতে ২৮ বছর পর পাওনাদারের খোঁজে নেমেছেন পিরোজপুরের কাঞ্চন শিকদার। ১৯৯৮ সালে পুরান ঢাকার ব্যবসায়ী

2026-09-18T20:15:29+00:00
2026-09-18T20:15:29+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
২৮ বছর পর বাবার ঋণ শোধে পাওনাদারকে খুঁজছেন ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম 
পুরান ঢাকার ব্যবসায়ী রণজিত ঘোষের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নিয়েছিলেন আবদুল খালেক শিকদার। ছবি : সংগৃহীত
বাবার রেখে যাওয়া ঋণ শোধ করতে ২৮ বছর পর পাওনাদারের খোঁজে নেমেছেন পিরোজপুরের কাঞ্চন শিকদার। ১৯৯৮ সালে পুরান ঢাকার ব্যবসায়ী রণজিত ঘোষের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নিয়েছিলেন তার বাবা আবদুল খালেক শিকদার। কিন্তু জীবদ্দশায় সেই ঋণ শোধ করতে পারেননি তিনি।

খালেক শিকদার ২০১১ সালে মারা যান। মৃত্যুর আগে ছেলেকে ঋণের কথা জানিয়ে গিয়েছিলেন। সে সময় পরিবারের আর্থিক সংকট থাকায় ঋণ পরিশোধ সম্ভব হয়নি। এখন পরিস্থিতি কিছুটা স্বচ্ছল হওয়ায় বাবার সেই দায় শোধ করতে চান কাঞ্চন।

কাঞ্চন বর্তমানে পিরোজপুরে গরুর খামার পরিচালনার পাশাপাশি মাছের ব্যবসা করেন। তার বাবা পিরোজপুর থেকে ফল এনে পুরান ঢাকার ওয়াইজঘাটে বিক্রি করতেন। সেখানে রণজিত ঘোষ ‘প্রদীপ ভান্ডার’ নামে একটি আড়ত চালাতেন।


সম্প্রতি রণজিত ঘোষের খোঁজে ঢাকায় এসে শাঁখারীবাজারের পুরোনো ঠিকানায় যান কাঞ্চন। কিন্তু ২৮ বছর আগের সেই বাড়ির অস্তিত্ব আর নেই। তার কাছে থাকা পুরোনো একটি রসিদে রণজিত ঘোষের ঠিকানা পাওয়া গেলেও বর্তমান অবস্থান জানা যায়নি।

ওয়াইজঘাটের স্থানীয় এক ব্যবসায়ী জানান, রণজিত ঘোষ সেখানে ব্যবসা করতেন। প্রায় ১০ বছর আগে ব্যবসা বন্ধ করে চলে যান তিনি।

বাবার ঋণকে নিজের কাছে অসমাপ্ত দায়িত্ব হিসেবে দেখছেন কাঞ্চন। তিনি বলেন, ‘একসময় আমরা অভাবগ্রস্ত ছিলাম। দেনা শোধ করতে পারি নাই। অহন আল্লায় সুযোগ দিছে। বাবার দায়ডা শোধ করবার চাই।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাবা  ঋণ  শোধ  পাওনাদার  ছেলে 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: