জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব জেলা পরিষদের স্থাপনাসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী

2026-09-18T19:58:53+00:00
2026-09-18T19:58:53+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম 
দেশের সব জেলা পরিষদের স্থাপনাসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। ছবি : সংগৃহীত
জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব জেলা পরিষদের স্থাপনাসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার নির্দেশনায় জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ সংশ্লিষ্ট সব স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। প্রতিটি স্থাপনায় কমপক্ষে দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এ কাজে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা রাজস্ব তহবিলের অর্থ ব্যবহার করা যাবে। স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। এতে জেলা পরিষদগুলোর নিজস্ব রাজস্ব আয় বাড়তে পারে।


আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যদিকে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় এমন জেলা পরিষদগুলো জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির সহায়তা নিতে পারবে।

এ ছাড়া সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জেলা পরিষদ  স্থাপনা  ছাদভিত্তিক  সৌরবিদ্যুৎ  বাধ্যতামূলক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: