ভুয়া লাইসেন্স প্লেট দিয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের রেলগেইট এলাকায় পৌরসভার অনুমতি ছাড়া অবৈধ ভাবে অটো ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহনের ভুয়া লাইসেন্স

2026-09-18T21:58:16+00:00
2026-09-18T21:58:16+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভুয়া লাইসেন্স প্লেট দিয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ২
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম 
বগুড়ার আদমদীঘিতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত আলম হোসেন ও রবিউল ইসলাম। ছবি : সংগৃহীত
বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের রেলগেইট এলাকায় পৌরসভার অনুমতি ছাড়া অবৈধ ভাবে অটো ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহনের ভুয়া লাইসেন্স প্লেট দিয়ে টোল আদায় করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম (২৫) অটো ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহনের টোল আদায়কারী। তিনি শহর সংলগ্ন পৌঁওতা গ্রামের বড়টিকরি এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

অপর গ্রেফতারকৃত আলম হোসেন (৫৬) টোল আদায়ের হুকুম দাতা সান্তাহার পৌরসভার কর্মচারী এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতি। তিনি শহরের কলসা হলুদ ঘর এলাকার মৃত আসতুল সরদারের ছেলে 

মামলা সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের শ্বশুর ফারুক সরদার (৭০) ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় তিনি সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে অবস্থান করছিলেন। সেখানে রবিউল ইসলামতার ভ্যান আটকে পৌরসভার লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন।

এজাহারে বলা হয়, টাকা না দিলে দড়ি দিয়ে বেঁধে রাখার ভয় দেখানো হয়। পরে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে রবিউল ইসলামের কাছে টাকা আদায়ের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ সময় রবিউল ইসলামতাকে ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে লাইসেন্স সংগ্রহ ও টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম দাবি করেন, তিনি আলম হোসেনের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করে অটোরিকশা ও ভ্যানের মালিক-চালকদেরকে সরবরাহ করেন।

স্থানীয়রা পরে রবিউল ইসলামকে আটক করেতার সহযোগী আলম হোসেনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। আলম হোসেন ঘটনাস্থলে আসার পর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

বেলাল হোসেন সান্তাহার পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ রবিউল ইসলামের কাছ থেকে লাইসেন্স ও লাইসেন্স বইগুলো জব্দ করে এবং রবিউল ইসলাম ও আলম হোসেনকে হেফাজতে নেয়।

এজাহারে আরও বলা হয়, গ্রেফতার দুজন ও অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন যোগসাজশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মালিক-চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা করে আদায় করে আসছিলেন।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌরসভার প্রশাসক জনাব মাসুমা বেগম এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের বলেন, বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের বিষয়ে পৌরসভার কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। পৌরসভার নামে টোল আদায়ের সাথে পৌর কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, টোল আদায়কারী রবিউল ইসলাম এবং হুকুম দাতা সান্তাহার পৌরসভার কর্মচারী আলম হোসেনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভুয়া  লাইসেন্স প্লেট  চাঁদাবাজি  অভিযোগ  গ্রেফতার  সময়ের আলো  আদমদীঘি  বগুড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: