বিএনপি সরকার আ.লীগের মতো একই পথে হাঁটছে : নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি

বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির

2026-09-19T09:35:40+00:00
2026-09-19T09:40:13+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপি সরকার আ.লীগের মতো একই পথে হাঁটছে : নাহিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৯:৪০ এএম
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। এভাবে চলতে থাকলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি হেলিকপ্টারে নাকি অন্য কোনোভাবে দেশ ছাড়বেন।

তিনি বলেন, বিরোধী দলের দাবি মেনে না নিলে সব দফা এক দফা দাবিতে এসে থামবে।

লংমার্চ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ার প্রতিরোধ করতে গতকাল রাত থেকে বিভিন্ন সড়কে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের এই গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  এনসিপি  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: