বিএনপি সরকার জনগণের আস্থা হারিয়েছে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি

2026-09-19T11:00:37+00:00
2026-09-19T11:02:14+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপি সরকার জনগণের আস্থা হারিয়েছে : মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:০২ এএম
মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
বিএনপি সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল পরিবর্তনের পর একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, গুম খুনের শক্তিশালী আইন হবে, কিন্তু সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায়কে মেনে নিতে টালবাহানা ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। গুম ও মানবাধিকার নিয়ে প্রতারণার আইন করেছে। এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না।’


গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপির কিছু নতুন নাম দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির একটি নাম হবে ‘বিশ্বাস নাই পার্টি’। আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে ‘বিচার না করা পার্টি’। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে, ‘বিদ্যুৎ নাই পার্টি’।

মঞ্জু আরও বলেন, “সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হব, ‘বাংলাদেশ নাই নাই পার্টি’।”

সমাবেশে ১১ দলীয় শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা, শফিকুর রহমান এমপি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক প্রমুখ।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিএনপি  লং মার্চ  সমাবেশ  ১১ দলীয় জোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: