এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এআইয়ের সহায়তায় তৈরি একটি ভুয়া গোয়েন্দা প্রতিবেদনের কারণে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে পশ্চিম এশিয়ায় একটি চীনা জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান

2026-09-19T13:16:35+00:00
2026-09-19T13:16:35+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিএনএন
এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম 
একটি চীনা জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
এআইয়ের সহায়তায় তৈরি একটি ভুয়া গোয়েন্দা প্রতিবেদনের কারণে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে পশ্চিম এশিয়ায় একটি চীনা জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। সিএনএনের এক প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের বসন্তে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ে ওই গোয়েন্দা তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এতে দাবি করা হয়েছিল, চীনা জাহাজটি পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট উপাদান পরিবহন করছে।

তথ্যটি প্রকাশের পর মার্কিন বাহিনীর মধ্যে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয় এবং জাহাজটি আটকানোর প্রস্তুতি শুরু হয়। সিএনএনের চারটি সূত্রের দাবি, অভিযান পরিচালনার প্রস্তুতিও এগিয়ে নেওয়া হয়েছিল।

দুটি সূত্র জানিয়েছে, সশস্ত্র মার্কিন সেনারা জাহাজটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্য দুটি সূত্রের ভাষ্য, সামরিক বিমানও ইতোমধ্যে আকাশে উড্ডয়ন করেছিল।


তবে অভিযান শুরুর কিছুক্ষণ আগে সেটি স্থগিত করা হয়। পরে কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটি আরও বিস্তারিতভাবে যাচাই করে দেখতে পান, প্রতিবেদন তৈরির সময় একটি এআই সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

ঘটনাটি গোয়েন্দা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এআইনির্ভর তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এআই  ভুল তথ্য  চীনা  জাহাজ  হামলা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: