মেসির বাড়ির ফটকে বাংলাদেশের পতাকা

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির প্রতি বাঙালি ভক্তদের আবেগ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার সেই আবেগ স্থান পেল তার বাড়ির ফটকে।

2026-09-19T13:44:52+00:00
2026-09-19T13:44:52+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসির বাড়ির ফটকে বাংলাদেশের পতাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম 
লিওনেল মেসির বাড়ির ফটকে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
লিওনেল মেসির প্রতি বাঙালি ভক্তদের আবেগ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার সেই আবেগ স্থান পেল তার বাড়ির ফটকে। আর্জেন্টিনার রোজারিওর লা বাহাদা এলাকায় মেসির শৈশবের বাড়ির গেইটে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। মেসিকে ঘিরে পাড়াটিতে আয়োজিত এক শিল্প উৎসবের অংশ হিসেবে বাড়িটিতে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে।

মেসির শৈশবের স্মৃতিবিজড়িত এই এলাকাটি এখন যেন পরিণত হয়েছে এক খোলা আকাশের জাদুঘরে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর চলা দ্বিতীয় মিউরালিজম ও পাবলিক আর্ট গ্যাদারিংয়ে ৩০ জনের বেশি শিল্পী ও স্থানীয় বাসিন্দা অংশ নিচ্ছেন। দেয়ালে আঁকা হচ্ছে বিশ্বকাপ হাতে মেসি, অ্যাঞ্জেল দি মারিয়ার সঙ্গে তার আলিঙ্গনসহ নানা স্মরণীয় মুহূর্ত।

‘দ্য ফিউচার ইজ অ্যাট স্টেক, দ্য নেইবারহুড পেইন্টস ইটস মার্ক’ স্লোগানে আয়োজিত উৎসবে পুরোনো দেয়ালচিত্র সংস্কারের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন ম্যুরালও।

একটি দেয়ালচিত্রে উঠে এসেছে মেসির শৈশবের সেই দোকান, যেখান থেকে ছোটবেলায় তিনি চুইংগাম কিনতেন। মেসির মা ও দাদির ভূমিকাও তুলে ধরা হয়েছে কয়েকটি ম্যুরালে।


আয়োজক ও মেসির বন্ধু ওয়াল্টার বারেরা বলেন, লা বাহাদার মানুষের কাছে মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এই পাড়ারই একজন। তাই তার ক্যারিয়ার ও শৈশবের স্মৃতিকে ঘিরে এই আয়োজন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   লিওনেল মেসি  বাংলাদেশ  পতাকা  আর্জেন্টিনা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: