কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ একমাত্র সন্তান অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। রাতে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
১৩ বছর বয়সী অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলেকে খুঁজে পেতে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তার মা নাহিদা বেগম। সেখানে তিনি জানান, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বন্ধুদের সঙ্গে বের হওয়ার পর থেকে অপ্রতিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।