একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ফল প্রকাশ করা

2026-09-19T14:13:38+00:00
2026-09-19T14:13:38+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
ফাইল ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার রাতে প্রকাশিত ফলে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, তা জানা যাবে।

এর আগে গত বুধবার কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ফলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।


শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ভর্তি  ফল  একাদশ  মাইগ্রেশন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: