৪ বছর পর গড়াইতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের ঢল

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে

2026-09-19T14:45:41+00:00
2026-09-19T14:46:41+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৪ বছর পর গড়াইতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের ঢল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ২:৪৬ পিএম
নৌকাবাইচকে ঘিরে দুই তীরে মানুষের ঢল নামে। ছবি : সময়ের আলো
প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় তিন দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। দুপুর থেকেই কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত নৌকাবাইচকে ঘিরে মানুষের ঢল নামে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে সাতটি নৌকা অংশ নেয়। আগামী রোববার ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

আয়োজকরা জানান, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার দীর্ঘদিনের লোকজ সংস্কৃতি ও মানুষের মিলনমেলার অংশ। হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতেই আমরা এ নৌকাবাইচের আয়োজন করেছি। দীর্ঘদিন ধরে এ ধরনের আয়োজন না থাকায় যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।


কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস।

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, প্রতিবছর যেন এ নৌকাবাইচের আয়োজন অব্যাহত থাকে, সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও নিয়মিত আয়োজনের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গড়াই  নৌকাবাইচ  মানুষের ঢল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: