পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার নিয়ে জিজ্ঞাসাবাদ, আইআইটি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর খোঁজার অভিযোগ ওঠার পর ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের

2026-09-19T15:04:39+00:00
2026-09-19T15:04:39+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার নিয়ে জিজ্ঞাসাবাদ, আইআইটি শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর খোঁজার অভিযোগ ওঠার পর ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজ হোস্টেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত শিক্ষার্থীর নাম সাহিল ওয়াকোড়ে। তিনি আইআইটি বোম্বের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আইআইটি বোম্বে জানিয়েছে, পরীক্ষার সময় সাহিল মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্র চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পরীক্ষার শিক্ষক ও বিভাগের প্রধান তার সঙ্গে কথা বলেন। তারা তাকে পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন যে ঘটনাটি তার শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে না। আলোচনা শেষে সাহিল তার হোস্টেল কক্ষে ফিরে যান। পরে সন্ধ্যায় তাকে কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়।

এক বিবৃতিতে আইআইটি বোম্বে জানিয়েছে, এক শিক্ষার্থীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। তার বন্ধু, সহপাঠী, শিক্ষক ও ঘটনায় প্রভাবিত অন্যদের পাশে প্রতিষ্ঠানটি রয়েছে। মৃত্যুর পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

এদিকে সাহিলের মা অভিযোগ করেছেন, তার ছেলেকে হয়রানি করা হয়েছিল। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে গুরুতরভাবে হয়রানি করা হয়েছিল। আমি বিচার চাই। আমি অভিযোগ করেছি।’

সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আইআইটি বোম্বের পওয়াই ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, ঘটনার পুরো সত্য প্রতিষ্ঠানটি প্রকাশ করছে না।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এমন ব্যবস্থা নেওয়া হলে তাকে হোস্টেল ছাড়তে হতো এবং ক্যাম্পাসের বাইরে থাকতে হতো বলেও দাবি করেন তাঁরা। এর ফলে তাঁর চার বছরের প্রকৌশল কোর্স পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারত বলে শিক্ষার্থীদের দাবি।

শিক্ষার্থীদের অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ভয় ও চাপ তার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

শিক্ষার্থীরা ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে জবাবদিহি ও স্বচ্ছতা দাবি করেন।

এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের কলেজে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ কারণেই আমরা বিক্ষোভে জড়ো হয়েছি— প্রশাসনের কাছে জবাবদিহি, স্বচ্ছতা ও উত্তর দাবি করতে।’

ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে। পুলিশ কর্মকর্তা দত্তাত্রেয় নালাওয়াড়ে বলেন, ঘটনার তদন্ত চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করার পর প্রশাসন তাঁদের সঙ্গে আলোচনা করছে।

আইআইটি বোম্বের পওয়াই ক্যাম্পাসে সাত মাসের মধ্যে এটি তৃতীয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী হোস্টেলে আত্মহত্যা করেন। জুলাইয়ে নতুন সেমিস্টার শুরুর সময় ২০ বছর বয়সী দ্বিতীয় বর্ষের এক বিএটেক শিক্ষার্থীও আত্মহত্যা করেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  চ্যাটজিপিটি  আইআইটি  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: