মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ও ভোর ৫টায় মুন্সীগঞ্জের

2026-09-19T18:00:38+00:00
2026-09-19T18:00:38+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ পিএম 
মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি। ছবি : সময়ের আলো
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ও ভোর ৫টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় পাশ থেকে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড তৈরি করে। এসময় একটি পিকআপ ভ্যান ও দুটি সিএনজি অটোরিক্সা থামিয়ে ডাকাতরা পিকআপ ও অটোরিক্সার চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়।

খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে একই স্থানে একই কায়দায় একটি সিএনজি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা ডাকাতি হয়। 

স্থানীয়রা আরও জানায়, এই স্থানে গত ১ বছরে অন্তত দশ থেকে বার বার এমন ডাকাতির ঘটনা ঘটেছে। 


হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ যাওয়ায় ডাকাতি করতে পারেনি। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  মাওয়া  এক্সপ্রেসওয়ে  গাছ ফেলে ডাকাতি  সময়ের আলো  শ্রীনগর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: