অটোরিকশায় ধাক্কা দিয়ে খাদে প্রাইভেটকার, ৩৯ বোতল ভারতীয় মদসহ আটক ২

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

ভারতীয় মদ নিয়ে যাচ্ছিল গন্তব্যে। পেছনে টহল পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে নিয়ন্ত্রণ হারায় একটি সাদা রঙের প্রাইভেটকার। পরে চলন্ত

2026-09-19T18:34:19+00:00
2026-09-19T18:34:19+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অটোরিকশায় ধাক্কা দিয়ে খাদে প্রাইভেটকার, ৩৯ বোতল ভারতীয় মদসহ আটক ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : সময়ের আলো
ভারতীয় মদ নিয়ে যাচ্ছিল গন্তব্যে। পেছনে টহল পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে নিয়ন্ত্রণ হারায় একটি সাদা রঙের প্রাইভেটকার। পরে চলন্ত অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদের পানিতে। এতে অটোরিকশা চালকসহ প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। পরে তাদের উদ্ধারে ছুটে আসেন আশপাশের মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর আহতদের উদ্ধারকালে ঘটে নাটকীয় ঘটনা। প্রাইভেটকারে রাখা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদ জব্দের পাশাপাশি প্রাইভেটকারে থাকা দুই আহত যাত্রীকেও আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে যান এর চালক। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজারে। 

আটক ব্যক্তিরা হলেন- ঢাকার গাবতলি এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) ও সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নালিতাবাড়ীর দিক থেকে মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। বালুয়াকান্দা বাজারে পৌঁছালে হঠাৎ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। ধাক্কায় গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের খাদের পানিতে। উদ্ধারকালে মিলে ৩৯ বোতল ভারতীয় মদ। তবে এর মধ্যে বেশকিছু মদের বোতল ভেঙে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   অটোরিকশা  প্রাইভেটকার  ৩৯ বোতল ভারতীয় মদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: