সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে মশাল ও লাঠিসোটাও দেখা যায়। পরে এসব ঘটনায় ওইসব নেতাকর্মীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। বুধবার বিকেল ও রাতে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এরা হলো, যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও কর্মী বুলবুল। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/জোই