যশোরের অভয়নগরে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী আঞ্চলিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী খালে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দূর-দূরান্ত থেকে প্রায় ১০টি সুসজ্জিত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রামবাংলার প্রাচীন এ ঐতিহ্যবাহী আয়োজন দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিলা মেম্বারের নৌকা, ২য় স্থান অধিকার করে ইন্দ্রজিৎ এর নৌকা এবং ৩য় স্থান অধিকার করে গনেশ এর নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল ফারাজি, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সময়ের আলো/আতা