ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রাকটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ঘটনার পর থানা চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে