টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধ, অপহরণের পর নির্যাতনে নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতকে কেন্দ্র করে চারজনকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অন্য দুইজনকে

2026-11-04T20:48:40+00:00
2026-11-04T20:58:52+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধ, অপহরণের পর নির্যাতনে নিহত ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৮:৫৮ পিএম
টেকনাফে অপহরণের পর নিহত ও আহতদের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতকে কেন্দ্র করে চারজনকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অন্য দুইজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার ভিলিজার পাড়া থেকে তিনজনকে উদ্ধার করা হয়। পরে দুপুরে বড় লেচুপ্রাণ এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত আমির হোছনের ছেলে আলী আহমদ (৪০), দৈংগাকাটা এলাকার মৃত আব্দু সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮), কালু ফকিরের ছেলে মোহাম্মদ আকবর (৩০) এবং তুলাতলী এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াস (৩৫)। তাদের মধ্যে মোক্তার আহমদ ও মোহাম্মদ আকবর নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা-সংক্রান্ত বিরোধের জেরে গতকাল মঙ্গলবার হোয়াইক্যং এলাকা থেকে একটি চক্র চারজনকে অপহরণ করে। পরে তাদের হ্নীলা এলাকার দুর্গম পাহাড়ে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে বুধবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের পশ্চিম পানখালী এলাকার ভিলিজার পাড়ায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

জীবিত উদ্ধার হওয়া দুজনের বরাত দিয়ে জানা গেছে, ১০ হাজার ইয়াবার একটি চালান আটজন মিলে হোয়াইক্যং চেকপোস্ট পার করে দেওয়ার সময় সেখান থেকে তিন হাজার ইয়াবা আত্মসাৎ হয়। এ ঘটনার জের ধরে ইয়াবার প্রকৃত মালিকেরা চারজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে একজনের মৃত্যু হয় বলে দাবি করেছেন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।


তাদের ভাষ্য অনুযায়ী, বাকি তিনজনকে চোখ বেঁধে ও গুরুতর আহত অবস্থায় ওই এলাকায় ফেলে রাখা হয়। পরে সকাল ৭টার দিকে পাশের কৃষিজমিতে কাজ করতে যাওয়া কৃষকেরা তাদের দেখতে পান। খবর পেয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে দুপুরে বড় লেচুপ্রাণ এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  কক্সবাজার  ইয়াবা  অপহরণ  হত্যা  পুলিশ  হ্নীলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: